আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলে বন্দুক হামলা, বহু হতাহত

দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলের কোখাভ ইয়া’ইরে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে দুজন এই হামলায় অংশ নেন। যারমধ্যে একজনকে আহত অবস্থায় আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। অপর একজনকে আটকে অভিযান চালাচ্ছে তারা। রোববার (৭ জুন) এ হামলার ঘটনা ঘটে। যে একজন নিহত হয়েছেন তিনি হামলাকারী নাকি সেটি এখনো স্পষ্ট নয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় চার বেসামরিক আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা গুরুতর।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড তাদের অবৈধ বসতি তুজুর ইয়েজাকের বাসিন্দাদের ঘরের ভেতর থাকার নির্দেশনা দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। আরেক হামলাকারীকে এখনো আটক করতে না পারার কারণে সেখানকার বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
"





































