আন্তর্জাতিক ডেস্ক
৪ ঘণ্টা আগে
হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর উড়ে আসা ইরানের দুটি ড্রোনে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, এসব ড্রোন হরমুজে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছিল। রোববার (৭ জুন) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, “মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক নৌযান চলাচলের নিরাপত্তা হুমকিতে ফেলে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের দুটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। রোববার দিনের শুরুর দিকে এ ঘটনা
ঘটে।”
“ইরানের যেকোনো ধরনের আগ্রাসন বা হামলা রুখে দিতে এবং প্রতিরোধ গড়ে তুলতে মার্কিন বাহিনী এখনো সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।”
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন




































