বান্দরবান প্রতিনিধি

  ৮ ঘণ্টা আগে

বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

গতকাল শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তবর্তী পোয়াবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। বিজিবি সূত্র জানায়, অভিযানের এক পর্যায়ে জামছড়ি সীমান্ত পোয়াবন এলাকার পাহাড়ি জঙ্গলের মধ্যে সন্দেহজনকভাবে ফেলে রাখা দুইটি ব্যাগ দেখতে পায় টহলদল। পরে সেখানে তল্লাশি চালিয়ে খয়েরি রঙের ৯৯ হাজার ৭৮০পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬১ পিসসহ মোট ১ রাখ ২ হাজার ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইয়াবার মালিক বা চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদকপাচার রোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে মাদক চোরাকারবারিরা ইয়াবাপাচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরো জোরদার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ‘সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরো জানান, উদ্ধার ইয়াবা ট্যাবলেট প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ১১ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। স্থানীয়দের দাবি, এসব অভিযানের কারণে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়