প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০২১

হাজার বছরের প্রাচীন আরবি-লিপি

সৌদি আরবের বিভিন্ন স্থানে এক হাজার বছরেরও বেশি পুরোনো ১৩টিরও বেশি প্রাচীন শিলালিপির সন্ধান পাওয়া গেছে। অধিকাংশ শিলালিপি আরবি ভাষায় লিখিত বলে প্রতœতত্ত্ববিদরা জানিয়েছেন। লিপিগুলো সেসময়কার অন্য বর্ণমালায়ও লেখা। খবর আরব নিউজের।

সৌদির কিং ফয়সাল সেন্টার রিসার্চ অ্যান্ড ইসলামিক কালচারালের আরবি শিলালিপি ও সংস্কৃতিবিষয়ক গবেষক অধ্যাপক ড. সুলায়মান আল থাইয়েব আরব নিউজকে জানান, বিশ্বে সবচেয়ে পরিচিত শিলালিপি হলো পাহাড়ের পাথরে লেখা শিলালিপি। তিনি আরো বলেন, প্রাচীন আরবি বর্ণমালার শিলালিপি হলো খ্রিস্টপূর্ব ১২০০ বছরের পুরোনো, সামুদ বংশীয় শিলালিপি। অবশ্য কোনো রাজনৈতিক শিলালিপি পাওয়া যায়নি। বরং এসব শিলালিপির অধিকাংশই সমাজবিষয়ক আচার-অনুষ্ঠান, নীতিবিধি-সংক্রান্ত, বাণিজ্য-সংক্রান্ত কথাবার্তা রয়েছে এসব লিপিতে। এতে তৎকালীন সামুদ ও আরবদের সামাজিক চিত্র প্রকাশ পেয়েছে।

তিনি আরো বলেন, পাথরের গাত্রে লিখা এসব লিপি পাওয়া গেছে বিভিন্ন ছোট ছোট নগররাষ্ট্র আলউলা, নাজারান, তায়মান, আল জউফের পাশ দিয়ে যাওয়া বাণিজ্য রুটের পাশে। আরবি লিপির পাশাপাশি এসব এলাকায় ব্যাবিলনীয়, হিব্রু, লাতিন, প্রাচীন মিসরীয়, পালমিনারি ও গ্রিক লিপিরও পাওয়া গেছে। এগুলোতে ডাডানাইট, নিহিলাইট ও সামুদ আমলের চিন্তাভাবনা রয়েছে। লিপিগুলো বণিক, সৈনিক ও সেসময়ের জ্ঞানী ব্যক্তিদের লেখা। যারা বিভিন্ন কারণে সেসময় এই বাণিজ্যিকভাবে সমৃদ্ধ অঞ্চলে এসেছিলেন, তাও যিশুখ্রিস্টের জন্মের ১০০০ বছর আগের। এগুলো ১৩ ধরনের ভাষায় লেখা। এগুলোর উচ্চারণ রীতিও আলাদা। সৌদির হেইল অঞ্চলের উত্তর ও দক্ষিণাঞ্চল সর্বাধিক গুরুত্বপূর্ণ শিলালিপি পাওয়া গেছে। প্রাচীন ইতিহাসে এটি সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবে স্বীকৃত। ইউনেসকো কর্তৃক স্বীকৃত জুব্বাহ নগরীও এই অঞ্চলের আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়