reporterঅনলাইন ডেস্ক
  ০২ মার্চ, ২০১৭

অবশেষে ফিরলেন সাকাপুত্র হুম্মাম কাদের!

দীর্ঘ ৭ মাস পর অবশেষে ফিরে এসেছেন যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী। গত বছরের আগস্ট মাসে রাজধানী ঢাকার আদালত পাড়া থেকে তিনি উধাও হয়েছিলেন। আর গতকাল বুধবার রাতে তিনি তার ধানমন্ডির বাসায় ফিরেছেন বলে আজ বৃহস্পতিবার ছাত্রদলের ২ শীর্ষ নেতা তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। অবশ্য একাধিকবার চেষ্টা করেও হুম্মাম বা তার পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি। অবশ্য মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর এই ছেলে এতদিন কোথায় ছিলেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি এই ২ ছাত্রদল নেতা।

জানা যায়, আজ বৃহস্পতিবার ছাত্রদলের ২ নেতা হুম্মাম কাদের চৌধুরীর ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এই ছবিতে হুম্মামকে বেশ স্বাভাবিক দেখা যায়। ট্রাউজার পড়া হুম্মাদের চুল নিখোঁজ হওয়ার পরে অনেকটাই বড় হয়েছে। তার দাঁড়িও আগের তুলনায় বড় হয়েছে। তবে তা বেশ যতœ করেই ছাঁটা।

ছাত্রদলের কেন্দ্রীয় সহতথ্য-গবেষণা সম্পাদক মামুন খান ফেসবুকে হুম্মাম কাদেরের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! রাখে আল্লাহ মারে কে? সবাই তার নিখোঁজ এর আগের ও পরের ছবি দেখলেই বুঝবেন সরকারের নাটক শেষ করতে তাকে দিয়ে কী পরিমাণ শুটিং করানো হয়েছে। এর বিচার একদিন হবেই হবে। আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন!’ এর কিছুক্ষণ পর ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য সাইমুম চৌধুরী রিয়াদ ফেসবুকে হুম্মাম কাদেরের টি শার্ট ও ট্রাউজার পরিহিত একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুরু থেকে বীর চট্টলার সিংহ পুরুষ সাকা চৌধুরী পুত্র এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী স্বৈরাচারীর গুমশালা থেকে গতকাল রাতে ধানমন্ডি বাসায় ফিরে এসেছেন ।।। আলহামদুলিল্লাহ।’

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় সেদিন আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন হুম্মাম কাদের। তার আইনজীবী হুজাতুল আল ফেসানী সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, দুপুর ১২টা ৫০ মিনিটে কোর্ট এলাকা থেকে বের হওয়ার পর রায়সাহেব বাজার থেকে গাড়ির গতিরোধ করে হুম্মামকে তুলে নিয়ে যাওয়া হয়ে। ওই আইনজীবী জানান, হুম্মামকে যারা তুলে নিচ্ছিলেন, তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে ডিবির লোক হিসেবে পরিচয় দেন। বলেন, পরে সব জানতে পারবেন।

এর আগ গত বছরের ৫ আগস্ট একটি মামলায় হাজিরা দেয়ার পর থেকে নিখোঁজ হন হুম্মাম কাদের। বিএনপি এবং সাকা চৌধুরীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল, আইনশৃঙ্খলা বাহিনীই তাকে তুলে নিয়েছে। তবে তারা এই অভিযোগ অস্বীকার করেছে। প্রথম কয়েক দিন হুম্মামের বিষয়টি নিয়ে নানা কথা বললেও এরপর তার পরিবার এ নিয়ে কিছুই জানায়নি। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ খবর আসে, হুম্মামকে পাওয়া গেছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকাপুত্র,হুম্মাম,অবশেষে ফিরলেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist