reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০১৭

সেহরি ও ইফতারের সময়সূচি

আজকের রাতটা পার হলেই শুরু হচ্ছে প্রস্তুতি। এই প্রস্তুতি সিয়াম-সাধনার। রোববার থেকে রমজান শুরুর সম্ভাব্য দিন ধরে শনিবার রাতে সেহেরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ২৮ মে রোববার ১ম রমজান ধরে চলতি বছরের সেহরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে রোজা শুরু হলে ঢাকা ও পাশ্ববর্তী এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৪০ মিনিটে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইফতার করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে।

আর ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে।

সতর্কতামূলকভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে বলেও ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেহেরি,ইফতার,সময়সূচি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist