সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবারকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলায় মো. রাজিব আহসান নিহতদের স্বজনদের হাতে পৃথক চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।
এ সময় জানানো হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অতিরিক্ত আরও ২৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।