৩ ঘণ্টা আগে
দাশেরকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজধানীর আফতাবনগর সংলগ্ন দাশেরকান্দি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী'র দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ওয়াসার পক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম।
শনিবার (১৩ জুন) এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ. কে. এ. এম ফজলুল হক, উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মো. আজিজুল হকসহ অন্যান্য প্রকৌশলী ও কমকর্তারা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































