reporterঅনলাইন ডেস্ক
  ২০ ডিসেম্বর, ২০২৫

হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে জাতীয় নিরাপত্তা এজেন্সিতে

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসম্বলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট শনিবার থেকে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব।

নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২ অথবা ইমেইলে [email protected] রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই পরে বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে।

উল্লেখ্য, সরকার সোশ্যাল মিডিয়ার কোন পোস্ট ডাউন করতে পারে না, সরকার শুধু যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সাথে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্ম এর কাছে রিপোর্ট করতে পারে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়- সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।

সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকারও আহ্বান জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়