reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মার্চ, ২০২০

মোদির বাংলাদেশ সফর স্থগিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন না। বাংলাদেশে করোনা রোগী শনাক্তের কারণে মোদির সফর স্থগিত করা হয়েছে।

রোববার রাতে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ের সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে করোনায় আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর অনুষ্ঠানসূচি পরিবর্তন আনা হয়েছে। এ কারণে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। সেদিন ছোট আকারে সীমিত পরিসরে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিদেশি অতিথিদের বিষয়ে আবদুল নাসের চৌধুরী বলেন, মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আসার কথা ছিল আপনারা জানেন। সেখানে আমাদের বন্ধু রাষ্ট্র থেকে শুরু করে অনেকের আসার কথা ছিল। কিন্তু তারা আপাতত আসবেন না। পরে বি‌দেশি অ‌তি‌থি‌দের ডাকা হ‌বে। যেহেতু আমরা বর্তমান কর্মসূচি পুনর্বিন্যাস করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরেন্দ্র মোদি,সফর স্থগিত,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়