reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুলাই, ২০২৩

একক ভর্তি পরীক্ষা নিতে ইউজিসির কমিটি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা নিতে ১৫ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (৪ জুলাই) কমিটি গঠন করা হলেও বিষয়টি বুধবার (৫ জুলাই) জানায় ইউজিসি।

ইউজিসি চেয়ারম্যান ওই কমিটির প্রধান। এছাড়া কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্যরা সদস্য হিসেবে রয়েছেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভর্তি পরীক্ষা,ইউজিসি,ক্যাম্পাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়