বিনোদন ডেস্ক

  ১৬ নভেম্বর, ২০১৯

দৃষ্টিহীন চরিত্রে সোনম কাপুর

কোরিয়ান চলচ্চিত্রের রিমেক বলিউডে এখন বেশ হিট। ২০১১ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এর হিন্দি রিমেকে এবার দেখা যাবে সোনম কাপুরকে। এই চলচ্চিত্রে সোনমের চরিত্রটি দৃষ্টিহীন। চলচ্চিত্রটির ক্রিয়েটিভ প্রডিউসর সুজয় ঘোষ। পরিচালনা করবেন সুজয়ের বন্ধু সোম মাখিজা। বলা হচ্ছে, এটি একটি ‘ফিমেল-হিরো স্টোরি’। অ্যাকশন ও হরর চলচ্চিত্রে সোনম এখনো অবধি কাজ করেননি। অভিনেত্রী নিজেও এই জঁর এক্সপ্লোর করতে চান। সুজয়ের চোখেও সোনম এই চরিত্রের জন্য উপযুক্ত।

প্রসঙ্গত, সুজয় পরিচালিত স্প্যানিশ থ্রিলার ‘দি ইনভিজিবল গেস্ট’-এর হিন্দি রিমেক ‘বদলা’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। সেই চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের অভিনয় প্রশংসিত হয়েছে। তাই কোরীয় থ্রিলারে সুজয়ের আগ্রহ থাকাই স্বাভাবিক। দুলকির সালমনের সঙ্গে সোনমের সিনেমা ‘দ্য জোয়া ফ্যাক্টর’ একেবারেই চলেনি। অন্য ধরনের চরিত্রে তিনি কতটা ফুটে ওঠেন, সেটাই এখন দেখার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়