কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র, সম্মানী ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোস্তফা মাহমুদ সারোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবীর, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, কসবা পৌর বিএনপির সহসভাপতি বশির চৌধুরী, সাধারণ সম্পাদক আইয়ুম খান।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র, সম্মানী ভাতা এবং ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পিডিএস/এমএইউ









































