সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৭ জুন, ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে দুই ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতা ও ওভারটেকিং করার সময় ট্রাকচাপায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকও।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় দুটি ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতার একপর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকটির চালককেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়