তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
১৭ জুন, ২০২৬
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়িকে ১ বছরের কারাদণ্ড

ছবি : প্রতিদিনের সংবাদ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ি এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদক ব্যবসায়ি মোঃ জাকির হোসেন (৪৩) নামের ওই ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়
দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা পঞ্চায়েত পাড়া এলাকার মৃত ফরিজ মণ্ডলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। এ সময় প্রসিকিউশন দাখিল করেন এস. এম. এলতাস উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































