​নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নবীনগরে বীরগাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী বাইশ মৌজা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি বিশেষ দল বাইশ মৌজা বাজারে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে আওয়ামী লীগ নেতা মোঃ আফজাল হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় নিয়ে আসা হয়।

​এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান আছে এবং পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।"

​এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়