ভোলা প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০২৫

ভোলায় সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির মৃত্যু, বিভিন্ন মহলের শোক

ছবি : প্রতিদিনের সংবাদ

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মিয়াজি বুধবার (১৫ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বুধবার (১৫ অক্টোবর) মাগরিব নামাজের শেষে শহরের যুগীরঘোল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার আলীনগরের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এমনটাই জানা গেছে পারিবারিক সূত্র।

মরহুমের মৃত্যুতে জেলা বিএনপি'র আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, জেলা জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি আমির ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা বিএনপি'র আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সুমন, কৃষক দল সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, শ্রমিকদল সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রদল সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জসিম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ বিএনপিও তার অসহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়