মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সভা

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসাম আগমন ফুড পার্ক অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সমিতি বোর্ডের সভাপতি গোলাম রাব্বানী মজুমদার। সভায় কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন মুঈনুদ্দিন হোসাইন। জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মো. ছাদেক জামান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) মো. ফারুক আজম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পার্শ্ববর্তী পবিসের জেনারেল ম্যানেজারগণ, নাঙ্গলকোট জোনাল অফিসের ডিজিএম নীল মাধব বণিক, মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. কামাল পাশা, ডিজিএম (সদর, কারিগরি) আতিকুর রহমান, এজিএম এডমিন ফজলে হাবীব রাসেল, এজিএম (সদস্য সেবা) মোজাহিদুল ইসলাম, এজিএম (অর্থ) জাহিদুল ইসলাম, এজিএম (ওঅ্যান্ডএম নাঙ্গলকোট) মো. সহিদুল ইসলাম, এজিএম (ওঅ্যান্ডএম) মনোহরগঞ্জ শাহেদুজ্জামান চৌধুরী, এজিএম (ইঅ্যান্ডসি) মো. সেলিম শেখ, এজিএম (ওঅ্যান্ডএম নাথেরপেটুয়া) মো. ইলিয়াছ পাটোয়ারী, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সমিতি বোর্ডের সহ-সভাপতি মিসেস নারগিস ফাতেমা মজুমদার, সচিব এ কে এম ফজলুল হক মজুমদার, এলাকা পরিচালক আবুল খায়ের, আবদুস ছাত্তার, শেখ জাকির হোসেন মজুমদার, মহিলা পরিচালক মিসেস মনোয়ারা বেগম, মিসেস নাছিমা আক্তার প্রমুখ।
পিডিএস/এমএইউ









































