কক্সবাজার প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০২০

মুজিববর্ষ উদযাপনে রামু সেনানিবাসে স্বেচ্ছায় রক্তদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাস কর্তৃক কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সোমবার সমুদ্র সৈকতের এ ডব্লিউ টি রেস্টহাউজ, জলতরঙ্গ অনুষ্ঠানের উদ্বোধন করেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় অধিনায়ক র‌্যাব-১৫ সহ উর্দ্ধতন সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তিন ঘণ্টাব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সামরিক বেসামরিকসহ প্রায় ১০৫ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন। পরে সংগৃহীত রক্ত জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুজিববর্ষ,রামু সেনানিবাস,রক্তদান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়