রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ, ৬ দিন পর মিলল মরদেহ

ঢাকা-রাঙ্গাবালীর চরমোন্তাজ নৌপথে চলাচলকারী এমভি রেডসান-৫ লঞ্চের ক্যান্টিনের মালিকের সঙ্গে আত্মীয়তার সূত্রে ভ্রমণ করতে এসে লঞ্চ থেকে পড়ে যাওয়া শাহাদাত হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর-সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

গত মঙ্গলবার বিকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জেলেরা সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শাহাদাত হোসেনের বলে শনাক্ত করেন।

নিহত শাহাদাতের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার মাথাভাঙা নেছামদি গ্রামে। তিনি ডালিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদাত ঢাকা-রাঙ্গাবালীর চরমোন্তাজ নৌপথে চলাচলকারী এমভি রেডসান-৫ লঞ্চের ক্যান্টিন মালিকের সঙ্গে আত্মীয়তার সূত্রে ভ্রমণে এসেছিলেন। গত ৩ জুন লঞ্চটি নাজিরপুর এলাকার তেঁতুলিয়া নদীতে অবস্থানকালে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়