সংক্ষিপ্ত সংবাদ

প্রস্তুতিসভা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলা প্রশাসনে আয়োজনে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. শহিদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের উপপরিচালক ড. আমানুন ইসলাম। সহকারী বনসংরক্ষক নূরুন্নাহারের সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন উপকূলীয় বিভাগীয় বনকর্মকর্তা ড. জাহিদুর রহমান মিয়া।
সনদ বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণে যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সীমান্ত এলাকা কড়িয়া বিওপিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, আনসার ও ভিডিপি রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক শফিকুল ইসলাম এবং জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পাঁচবিবি ইউএনও কাশপিয়া তাসরিনসহ প্রমুখ।
সাড়ে ৭ কিমি পতাকা
মাগুরা প্রতিনিধি
জটিল রোগে আক্রান্ত হয়ে জার্মানির হোমিও ওষুধে আরোগ্য লাভ করেছিলেন মাগুরা সদর উপজেলা ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন। সেই থেকে জার্মানির ভক্ত আমজাদ ভালোবেসে ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপে ১০ শতক জমে বিক্রি করে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন। এভাবেই শুরু। বর্তমানে এটি সাড়ে ৭ কিলোমিটারে পৌঁছেছে। গতকাল দেশে-বিদেশে চাঞ্চল্যকর জার্মানির এই পতাকা প্রদর্শিত হয়েছে মাগুরা সদর উপজেলা নিশ্চতপুর গ্রামের স্কুল মাঠে। আমজাদ হোসেন জানান, পতাকায় তৈরিতে এ পর্যন্ত তার ৫ লাখ টাকা খরচ হয়েছে। যা তিনি নিজের জমি বিক্রি করে সংগ্রহ করেন।
কর্মশালা
ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালায় (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুল হাদীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও (ভারপ্রাপ্ত) আব্দুল আল-মামুন কাওছার শেখ। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি শহিদুল ইসলাম। আরো বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, মহিলাবিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ।
ক্যাম্পেইন
চৌহালী প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও-শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল খাসপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া বাজারে চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে গ্রাম আদালতবিষয়ক শোভাযাত্রা এবং পরে ইউনিয়ন পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌহালী ইউএনও নুরুল আমিন।
"






































