ক্রীড়া প্রতিবেদক

  ৬ ঘণ্টা আগে

র‍্যাংকিংয়ে নাসুমের উন্নতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তিন ম্যাচে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র‍্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে তিন ক্রিকেটারের। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে নাসুম আহমেদ। এক লাফেই ২৭ ধাপ এগিয়েছে এই বাঁহাতি।

সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পাননি নাসুম। পরের দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছেন তিনটি, ওভারপ্রতি রান দিয়েছেন ৫.২৮। ২৭ ধাপ এগিয়ে তিনি জায়গা করে নিয়েছেন ১১ নম্বরে।

তার ক্যারিয়ারসেরা অবস্থান অবশ্য এটি নয়। সেরা দশে জায়গা করে নিয়েছিলেন তিনি আগে।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন সাইফ হাসান। যদিও সিরিজে তার পারফরম্যান্স খুব উল্লেখযোগ্য কিছু ছিল না। প্রথম ম্যাচে করেছিলেন তিনি ২০, পরের ম্যাচে ৪২। শেষ ম্যাচে আউট হন ১ রানেই। তার অবস্থান এখন ৩৫ নম্বরে।

প্রথম ম্যাচে ৮ রানে ফিরলেও পরের দুই ম্যাচে ৩৫ ও ৬১ রানের ইনিংস খেলে তাওহিদ হৃদয়ের উন্নতি ৯ ধাপ। এখন তিনি আছেন ৩০তম স্থানে।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা এখনো তানজিদ হাসান। তবে এই সিরিজের ব্যর্থতায় দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন তিনি ২৯ নম্বরে।

এই সিরিজের পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে ৯ নম্বরে ওঠে এসেছেন মিচেল মার্শ। শেষ ম্যাচটিতে ৬০ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়