নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যায়। এ সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা গেছে ৯৪৫ জনের। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৬৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। এছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৫৪৭ জন মারা গেছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ মিলিয়ে ৬৩৯ জনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২৯ জন ঢাকায় মারা গেছে; আর ৮৬ জন রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন হাম আক্রান্ত হয়েছে; এ সময়ে ৯৪৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৮২৯ জন। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে সবচেয়ে বেশি ৩১০ জন ঢাকার হাসপাতালগুলোয়। আর সবচেয়ে কম ১৭ জন ভর্তি হয়েছে রংপুরে। এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৮২ হাজার ২৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯২৭ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮২ হাজার ২৯ জনের।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ১৪৫ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়