বিনোদন প্রতিবেদক

  ৩০ জুলাই, ২০১৯

অপূর্ব-তিশার ‘শুভ জন্মদিন’

শুভ জন্মদিন আমাদের খুব পরিচিত, নামটি শুনলেই আমরা প্রত্যেকে নিজেদের মতো করে গল্প ভেবে বসি। আসলে কি তাই? এমন কথার উত্তর জানতে হলে দেখতে হবে ‘শুভ জন্মদিন’ শিরোনামের নাটকটি। এমনটাই জানালেন নির্মাতা সীমান্ত সজল। মাছরাঙা টেলিভিশনের জন্মদিন উপলক্ষে তিনি নির্মাণ করেছেন নাটকটি। লেখক সাদাত হোসাইনের ছায়া অবলম্বনে নাটকটির রচনা করেছেন নির্মাতা নিজেই। এতে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা। এ ছাড়া রয়েছেন শ্রাবন্তী শ্রাবণ, মোসফিকুর শুভ, আফফান মিতুল, নুসরাত সাবরিন চৌধুরী প্রমুখ। নাটকটি নিয়ে নির্মাতা জানান, শুভ জন্মদিন নামটা সহজ হলেও এর অর্থটা খুব কঠিন। শুভ জনের শুভ জন্মদিন মনে রাখা, দিনটি ভুলে না যাওয়া, প্রিয়জনের প্রিয় উপহার দিয়ে তার মুখে হাসি ফুটানো, প্রিয়জনের জন্মদিনে তার মায়া ভরা হাসি মুখটা দেখার আকুলতা, উপহার পাওয়ার জন্য অপেক্ষা করে পথ চেয়ে বসে থাকার ব্যাকুলতা এরই নাম বুঝি ভালোবাসা। এমন একটি বিষয়ই ফুটে উঠবে নাটকে। আমি অনেক বেশি আশাবাদী নাটকটি নিয়ে। অপূর্ব বলেন, সীমান্ত সজলের সঙ্গে এটা আমার প্রথম কাজ। শুভ জন্মদিন নাটকের গল্পটা শুনার পর আমার মনে দাগ কেটে যায়! তাই নিজের ভালো লাগা থেকেই কাজটা করা। আশা রাখি, দর্শক হতাশ হবেন না। তানজিন তিশা বলেন, শুভ জন্মদিন নাটকটির গল্প এক কথায় চমৎকার, ভিন্ন ধারার গল্প। একটি দৃশ্য দেখার পর পরের দৃশ্যটি দেখার আগ্রহ জন্মাবে। এদিকে আজ রাত ৯টায় নাটকটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়