সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ৯ ঘণ্টা আগে

সোনারগাঁয়ে হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ বজলুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির মাস্টার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী, অভিভাবক সদস্য কামাল হোসেন, শিক্ষক সদস্য আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান বাবু, কবির হোসেন ভূঁইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, মুজিবুর রহমান রিপন, মুক্তার হোসেন, জনকল্যাণ সমিতির উপদেষ্টা জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে আলহাজ মোহাম্মদ বজলুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অতীতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষকদের জন্য একটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা বিদ্যালয় প্রাঙ্গণে থেকে শান্ত ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন।

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসী তাদের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়