মেহেরপুর প্রতিনিধি

  ৯ ঘণ্টা আগে

মেহেরপুরে বজ্রপাতে ছাত্র নিহত আহত ৪

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে এক স্কুলছাত্র নিহত এবং আরো চারজন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে গ্রামের একটি মাঠে ফুটবল খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (১৫) মটমুড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এবং বাওট সোলায়মানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিকেলে আলী হোসেনসহ কয়েকজন কিশোর মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার সঙ্গে থাকাদের আরো চারজন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে আকাশে মেঘ জমে ছিল। বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত দুই মাসে মেহেরপুর জেলায় বজ্রপাতে অন্তত তিনজনের মৃত্যু হলো। এতে বর্ষা মৌসুমে খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থানকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়