ক্রীড়া ডেস্ক
অবশেষে পাকিস্তানে গেল লঙ্কানরা

১০ বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেল শ্রীলঙ্কা ক্রিকেট দল৷ মঙ্গলবার কঠোর নিরাপত্তায় করাচি পৌঁছান লঙ্কান ক্রিকেটাররা৷
পাকিস্তান সরকার ক্রিকেটারদের রাষ্ট্রপ্রধানের সমান নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয় শ্রীলঙ্কা৷ এদিন কঠোর নিরাপত্তার ঘেরা টোপে করাচি পৌঁছান দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা৷
করাচিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেবে শ্রীলঙ্কা৷ ওয়ানডে সিরিজের ম্যাচগুলি হবে ২৭, ২৯ সেপ্টেম্বরের ও ২ অক্টোবর৷ তারপর সেখান থেকে লাহোরে রওনা দেবে দুই দল৷ সেখানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা৷
প্রসঙ্গত, নিরাপত্তার কারণে শ্রীলঙ্কা দলের প্রথম সারির ১০ ক্রিকেটার পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ান৷ পাকিস্তান সফরে যাননি ওয়ানডে অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে এবং টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গা৷ গত চার বছরে পাকিস্তানে ক্রিকেট খেলে জিম্বাবেুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল৷ পরে শ্রীলঙ্কাকে ডেকে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টা করে পাকিস্তান৷
পিডিএসও/হেলাল









































