reporterঅনলাইন ডেস্ক
  ২৮ এপ্রিল, ২০১৬

চাকরির প্রথম দিন যা যা করতে নেই

নতুন চাকরি পেয়েছেন কিংবা কর্মস্থল পরিবর্তন করতে যাচ্ছেন। যোগদানের প্রথম দিনের জন্য নিয়েছেন নানা রকমের প্রস্তুতি। কী কী কাজ করবেন, কেমন ব্যবহার করবেন তার একটা লিস্টও মাথায় গেঁথে নিয়েছেন। কিন্তু এমন অনেক কিছু রয়েছে যেগুলো চাকরির প্রথম দিনটিতে না করা ভাল। যা আপনার বসের কাছে কিংবা অন্যান্য সহকর্মীদের কাছে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। জেনে নিন অফিসের প্রথম দিন যা যা করা ঠিক নয় :

১. চাকরির প্রথম দিন ভুলেও দেরি করে অফিসে যাবেন না। চেষ্টা করুন নির্দিষ্ট সময়ের কিছু আগে অফিসে পৌঁছাতে।

২. নতুন অফিসে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। নতুন কিছু শিখবেন। অমনোযোগী হবেন না।

৩. প্রথমদিন আপনাকে অনেকের কাছে নিজের পরিচয় দিতে হবে, নিজেকে পরিচয় করাতে একদম বেশি সময় নেবেন না।

৪. নতুন চাকরি, নতুন পরিবেশে গিয়ে কাজ বিষয়ে অনেক প্রশ্ন জাগতে পারে আপনার মনে, অনেকে আছেন সংকোচে কিছু জিজ্ঞেস করেন না। এতে কাজে বিঘ্ন তৈরি হয়। তাই মনে প্রশ্ন জাগলেই জিজ্ঞেস করুন। তবে অপ্রয়োজন প্রশ্ন এড়িয়ে যাওয়া ভালো।

৫. সব অফিসে কিছু গল্প থাকে। এর কিছু সত্যি, কিছু মিথ্যা। সে কারণে গসিপে না জড়ানো শ্রেয়।

৬. চাকরির প্রথম দিন কাজে কিছু ভুলত্রুটি হতে পারে। সেসব ভুলত্রুটি নিয়ে একদম আক্ষেপ করবেন না।

৭. আপনি যত উঁচু পদে থাকুন না কেন, চাকরির প্রথম দিন অহঙ্কারী মনোভাব দেখাবেন না। কাউকে বকা-ঝকা করবেন না।

৮. গম্ভীর মুখে বসে থাকবেন না। নতুন অফিসে যোগ দিয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। মনে রাখবেন; হাসি-খুশি মানুষকে সবাই পছন্দ করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist