তাপপ্রবাহের মাঝে নামতে পারে স্বস্তির বৃষ্টি

চার বিভাগের আজ রবিবার দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনার পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া সারা দেশে তাপ প্রবাহ কিছু কিছু জায়গা কমতে পারে।
২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট বিভাগে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার চুয়াডাঙ্গা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ছিল সিলেটে ৮৩ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘচুাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী পাচঁ দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পরিমান কমতে পারে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।









































