চবি প্রতিনিধি
ড. গিয়াস উদ্দীন ইসলামী ব্যাংকের শরীয়াহ্ বোর্ডের নতুন চেয়ারম্যান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। এর মাধ্যমে বায়তুশ শরফের মরহুম পীর মাওলানা কুতুব উদ্দীনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
গত ৯ মে অনলাইনে অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের শরীয়াহ্ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি ইতোপূর্বে অত্র ব্যাংকের শরীয়াহ্ বোর্ডের সদস্য হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. গিয়াস উদ্দিন তালুকদার প্রতিদিনের সংবাদকে বলেন, মহান রবের দরবারে কৃতজ্ঞতা পোষণ করছি এ বিশাল মর্যাদাপূর্ণ দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। এই মহান দ্বায়িত্ব পালনের যোগ্যতা, অভিজ্ঞতা আমার নেই। কর্তৃপক্ষ আমার উপর যে আস্থা রেখেছেন, আমি যাতে দায়িত্ব যথাযথভাবে পালন করে এই ব্যাংকে ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালনার পারি—সেজন্য সবার কাছে দোয়া চাই।
প্রসঙ্গত, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট গ্রামের ডা. মুসলিম উদ্দিন তালুকদারের সন্তান তিনি। সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।
পিডিএসও/হেলাল









































