লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০১৯
লক্ষ্মীপুরে অপহৃত ৪ জেলে উদ্ধার, ৩ দস্যু আটক

লক্ষ্মীপুরের মেঘনায় অপহরণ হওয়া ৪ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে, অপহৃত জেলেদের কাছে মুক্তিপণ দাবি করা তিন জলদস্যুকে আটক করেছে নৌ-পুলিশ।
এ সময় দস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো ভোলার বাসিন্দা কামাল, জাকির ও শিপন।
গতকাল বৃহস্পতিবার রাতে আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে স্থানীয় চর মেঘা থেকে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের আটক করা হয়।
সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে কমলনগরের মতির হাট এলাকা থেকে মাছ ধরার একটি ট্রলার আটক করে চার জেলেকে অপহরণ করে দস্যুরা। পরে তাদের পরিবারের কাছে বিকাশে ২০-৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।
খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পিডিএসও/তাজ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































