০৩ ডিসেম্বর, ২০১৯
এসএ গেমস
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় সোনা

কারাতে কুমিতে সোনা জিতলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদ আল আমিন
এসএ গেমসে আরেকটি সোনার পদক পেল বাংলাদেশ। মঙ্গলবার কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা এনে দেন আল আমিন।
নেপালের কাঠমান্ডুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় সংগীত বাজানোর সুযোগ করে দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ ক্রীড়াবিদ।
আজ বাংলাদেশ রুপার মুখও দেখেছে। কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন সেনাবাহিনীর ফেরদৌস।
সোমবার এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জেতেন হোমায়রা আক্তার। এরপর সোনার পদক জয়ের অপেক্ষার অবসান ঘটান দিপু চাকমা। তায়কোয়ান্দোতে দেশের প্রথম সোনার পদক পান তিনি।
পিডিএসও/হেলাল
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































