শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
অ্যাম্বুলেন্স চালকের অবহেলায় রোগীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলা এবং অ্যাম্বুলেন্স নিয়ে যেতে অস্বীকৃতি জানানোর কারণে এক মুমূর্ষু রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়।
হাসপাতাল ও রোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে শৈলকুপার বারইপাড়া গ্রামের মৃত রওশন শেখের ছেলে আবু জাফর কুসুম (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর অসু¯’ হয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অব¯’ার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রেফার্ড করেন। রোগীর স্বজনরা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি চাইলে চালক বকুল মিয়া গাড়িতে জ্বালানি তেল না থাকার অজুহাতে যেতে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে রোগীর নিরুপায় স্বজনরা নিজেদের টাকা দিয়ে প্রয়োজনীয় তেলের ব্যব¯’া করলেও চালক বকুল সাফ জানিয়ে দেন তিনি কোনোভাবেই ভাড়ায় যাবেন না। সরকারি গাড়ি সচল থাকা সত্ত্বেও চালকের একগুঁয়েমি এবং হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ কালক্ষেপণের কারণে কোনো চিকিৎসা না পেয়ে একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অসু¯’ আবু জাফর কুসুম। এ ঘটনায় হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা তৈরি হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
রোগীর স্বজন উল্লাস হোসাইন বলেন, আমরা তেলের টাকা দিতে চেয়েছি, চালককে অনুরোধ করেছি। কিš‘ তিনি কোনোভাবেই গাড়ি নিয়ে যেতে রাজি হননি। এরপর বিকল্প ব্যব¯’া করতে দীর্ঘ সময় ক্ষেপণ হওয়ার কারণে উন্নত চিকিৎসা পেতে দেরি হয়। যে কারণে হাসপাতালেই ছটফট করতে করতে আমার কাকা মারা গেছেন।
"





































