নিজস্ব প্রতিবেদক

  ৮ ঘণ্টা আগে

তেজগাঁও এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাভুক্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সোনিয়া খাতুন, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, মো. সাগর মিয়া ওরফে সুমন, মোছা. কল্পনা আক্তার, পারভীন বেগম, সৈয়দ ইমাম হোসেন সামি, মো. আমিরুল ইসলাম, মো. কামরুল হাসান রনি, পুন্নি আক্তার, মো. রোহন আলী, মো. জাফরান, মো. যোবায়ের রহমান, মো. সিয়াম আহম্মেদ, মো. ইয়াসিন সিকদার, মো. মাহমুদুল হাসান, জুম্মন আলী ওরফে সুমন ওরফে সোহেল, মো. বাল্লি, ওয়াহিদ মুরাদ, মো. জাহিদ হাসান মুন্না, মো. জালাল, মো. আবিদ হোসেন রিপন, মো. আলাউদ্দিন আমিন, মো. সোয়েব হোসেন, মো. রুবেল, মো. শাহাদাৎ, মো. দিলদার, মো. বিপ্লব, মো. আলম সৌকত, মো. মাসুম, মো. আক্কাস আলী, মো. রাসেল, মো. রাজিব, মো. রায়হান, মো. রনি আহমদ, মো. রাজু, মোস্তফা কামাল শাওন, শুভ হোসেন শাওন, ইমন পারভেজ, আলমগীর আলী, জাবেদ হোসেন, মো. তারেক, মো. মহরম আলী, মো. রাজা মিয়া, মো. সজিব মোল্লা ওরফে ইদ্রিস মোল্লা, ইমন পারভেজ, মো. সুজন, মো. আলমগীর হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. মজিবুর রহমান আকাশ, তানিম রহমান, সৈকত ও মো. মেহেদী হাসান সজীব।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, আদাবর থানায় ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন ও হাতিরঝিল থানায় ৭ জন রয়েছে। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়