reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০২৬

লেবাননে নিরাপত্তা জোনের নতুন মানচিত্র প্রকাশ করল ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রিত নিরাপত্তা অঞ্চলের একটি নতুন ও সম্প্রসারিত মানচিত্র প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক সইয়ের পরও ইসরায়েল জানিয়েছে, তারা আপাতত এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। তা ছাড়া, এই অঞ্চলের বাইরে হামলা চালানোর সম্ভাবনাও তারা নাকচ করেনি।

নতুন প্রকাশিত মানচিত্রে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে, যা ইসরায়েল সীমান্ত থেকে লেবাননের ভেতরে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীর পর্যন্ত বিস্তৃত।

মানচিত্রে লাল রঙ দিয়ে চিহ্নিত এই নিয়ন্ত্রিত অঞ্চলটি এর আগে এপ্রিল মাসের 'ফরওয়ার্ড ডিফেন্স লাইন' বা বাফার জোন থেকে আরও গভীরে চলে গেছে। ‘ফরওয়ার্ড ডিফেন্স লাইন' ছিল পূর্ব থেকে পশ্চিমে সীমান্ত বরাবর লিটানি নদী পর্যন্ত বিস্তৃত এবং এতে প্রায় ৫২টি লেবানিজ গ্রাম অন্তর্ভুক্ত ছিল।

নতুন মানচিত্রে ইসরায়েল তাদের 'নিরাপত্তা অঞ্চল' লেবাননের কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত সম্প্রসারিত করেছে এবং লিটানি নদীর উত্তরে হিজবুল্লাহ ঘাঁটি নাবাতেহ এর কাছের কিছু এলাকাকে তাদের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

সেনারা এরই মধ্যে ওই সব এলাকায় অগ্রসর হয়েছে এবং অভিযান চালাচ্ছে। ইসরায়েলি সেনারা ওইসব এলাকায় কয়েক সপ্তাহ ধরে অভিযান চালালেও এতদিন সেখানকার কোনো মানচিত্র প্রকাশ করেনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়