reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০২২

সোনমের গয়না চুরির টাকায় গাড়ি কিনল নার্স

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাসা থেকে নগদ অর্থসহ সাড়ে ৩ কোটি রুপির স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় দিল্লি পুলিশ শাখা এক স্বর্ণকারকেও গ্রেফতার করেছে যে চুরি করা গয়না কিনেছিলো।

পরবর্তীতে জানা যায়, গয়নাগুলি চুরি করে অভিনেত্রীর বাড়িতে কর্মরত একজন নার্স অপর্ণা রুথ উইলসন এবং তার স্বামী নরেশ কুমার সাগর।

সোনম কাপুর তার দিল্লির বিলাসবহুল বাড়িতে স্বামী আনন্দ আহুজাকে নিয়ে বসবাস করেন। বিলাসবহুল ওই বাড়িতে তার ২৫ জন কর্মচারী রয়েছে। এদের মধ্যে ৯ জন আছেন কেয়ারটেকার, মালি ও গাড়ি চালক। গত ফেব্রুয়ারিতে চুরির ঘটনা ঘটলেও সম্প্রতি খোলাসা হয় এঘটনা ।

উল্লেখ্য, স্বর্ণকার যে গয়নাগুলি কিনেছিলেন তা সোনমের শাশুড়ির। ওই বাড়িতে কর্মরত নার্স এবং তার স্বামী ১১ মাসের ব্যবধানে ওই বাড়ি থেকে ২.৪৫ কোটি টাকার গয়না এবং নগদ অর্থ চুরি করে।

পুলিশ জানায়, ওই নার্স গয়না বিক্রির টাকা নিজেদের বাবা মায়ের চিকিৎসার খরচ মেটায় এবং একটি সেকেন্ড হ্যান্ড গাড়িও কেনে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনম কাপুর,বিলাসবহুল বাড়ি,দিল্লি,স্বর্ণালঙ্কার চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়