নওগাঁ প্রতিনিধি
বিখ্যাত ‘মারমেইড কফি’ এখন নওগাঁয়

কক্সবাজারের বিখ্যাত ‘মারমেইড কফি’ দেশের উত্তরের জেলা নওগাঁয় যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কাজীর মোড়ে মারমেইড কফির আউটলেটটি উদ্বোধন হয়। যারা একটু আরাম-আয়েশ করে কফি পান করতে চান তাদের মনের মতো করে সাজানো হয়েছে মারমেইড কফি শপ।
কফি শপের দেয়ালে স্থান পেয়েছে রং-তুলিতে আঁকা চিত্র। বসানো হয়েছে উন্নতমানের কফি মেশিন। মৃদু মিউজিকের তালে একসঙ্গে পাঁচ/ছয়জন বসে কফির সঙ্গে আড্ডায় মেতে উঠতে পারবেন।
মারমেইড কফির পরিচালক (সেলস) আরমান পারভেজ মুরাদ জানান, কক্সবাজারের মারমেইড ইকো রিসোর্ট, বিচ রিসোর্ট, মারমেইড ক্যাফে জিতে নিয়েছে সকলের ভালোবাসা, পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি। তারই ধারাবাহিকতায় মারমেইড পরিবারের এবারের উপহার মারমেইড কফি। সারা দেশে মারমেইড কফি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে আমাদের। সবার আগে নওগাঁবাসীই পাচ্ছেন মারমেইড কফির স্বাদ নেওয়ার সুযোগ। যারা কফি শপে নিয়মিত যান তাদের জন্য চমক থাকছে মারমেইড কফি শপে। ভোর থেকেই খোলা থাকবে এই কফি শপ। তাই খুব সকালে যারা ঘুম থেকে উঠেন তারা কফির স্বাধ নিতে পারবেন।
মারমেইড কফি শপের পরিবেশ দেখে কফি শপের প্রশংসা করে শহরের কাজীর মোড়ের স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে সুন্দর মুহূর্ত, অবসর কিংবা আড্ডায় বাড়তি মাত্রা যুক্ত করতে নওগাঁয় একটি উন্নত মানের কফি শপের প্রয়োজন ছিলো। মারমেইড কফির সুনাম অচিরেই ছড়িয়ে পড়বে তা নিঃসন্দেহে বলা যায়। জেলা শহরে এমন ডেকোরেট কফি শপ খুঁজে পাওয়া দুর্লভ।
দৃষ্টিনন্দন মারমেইড কফি শপে সিগনেচার কফিগুলোর পাশাপাশি আরও রয়েছে কোল্ড কফি, আইস টি, আজোয়া, ব্রাউনি, মাফিন, স্যান্ডউইচসহ বিভিন্ন হালকা খাবারের আয়োজন।
মারমেইড কফি শপে থাকছে বিকাশের মাধ্যমে পেমেন্টের সুবিধা।









































