তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাঁড়িয়াকুঠি ইউনিয়নের মধ্যপাড়ার বাসিন্দা ললিত রায়ের ছেলে ফনী রায়ের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গোয়ালঘরে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ বলেন, 'আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে'।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়