মার্কেন্টাইল ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন

গ্রাহকের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষে চারটি উপশাখা উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। উপশাখা চারটি হলো- পিরোজপুরের স্বরুপকাঠীতে ‘মিয়ারহাট উপশাখা’, মাদারীপুরের শিবচরে ‘শিবচর উপশাখা’, ঢাকার কদমতলীতে ‘মেরাজনগর উপশাখা’ এবং ভোলায় ‘ভোলা বাংলাবাজার উপশাখা’। বৃহস্পতিবার (৪ জুন) মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপব্যবস্থাপনা পরিচালক অসিম কুমার সাহা।এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, ড. মোঃ জাহিদ হোসেন এবং ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মোঃ আব্দুল হালিম ও মেইন শাখার প্রধান মোঃ আব্দুল আউয়াল; রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও ডিসিআরও শামীম আহমেদ, ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোঃ অলিউল্লাহ, ৪টি উপশাখার ইনচার্জ ও নিয়ন্ত্রণকারী শাখার প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, প্রতিষ্ঠার ২৭ বছর পার করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এখন জনসাধারণের জন্য আরও যুগোপযোগী ও মানসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। নতুন ৪টি উপশাখা নিয়ে ব্যাংকের মোট উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ৫২টিতে। এছাড়াও দেশব্যপী ব্যাংকের ১৫৩টি শাখা, ২০০টি এটিএম ও সিআরএম বুথ এবং ১৮৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত আছে। সংবাদ বিজ্ঞপ্তি।
"







































