কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদ মিয়া (৪৯) ও মো. আবু সুফিয়ান (২৭)। গত শনিবার ধোবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি)-এর নেতৃত্বে ফাঁড়ির পার্শ্ববর্তী নদী পারাপারের ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। নৌ-পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। কিশোরগঞ্জ অঞ্চলাধীন ধোবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়