নিজস্ব প্রতিবেদক

  ৮ ঘণ্টা আগে

জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মানদণ্ড পূরণ হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের নেতাদের বাধা নেই

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেসব মানদণ্ড রয়েছে, সেগুলো পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমানের মতে, নির্বাচন-সংক্রান্ত শর্তাবলি পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন; এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। যেহেতু এটি কোনো দলীয় নির্বাচন নয়। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দেশে আছেন, তাদের কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার সেই স্পেস বা সুযোগ দেবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, কোনোরকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদিও আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয় নির্বাচন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তবে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকায়, প্রচার প্রচারণার সময় আওয়ামী লীগের কথা বা তাদের যা বলা সেগুলো সামনে এনে প্রচারণা চালান, তাহলে সেটা সমস্যা। তিনি বলেন, ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা যা আছে, সেটি ফুলফিল করতে পারে, তিনি যদি মনে করেন যে তিনি নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যারা বাংলাদেশে আছেন, তাদের অনেকেই নির্বাচনে ইচ্ছুক বা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই স্পেস (সুযোগ) দেবে কি না? যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাবে; এ বিষয়ে সরকারের অবস্থানটা কী হবে?

এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘কোনোরকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের...., কারণ এটা নির্দলীয়। কেউ দলের কথা বলবেন না এবং তিনি যদি তার প্রচারে... এটা হতে পারে। একজন নির্দলীয় ব্যক্তি এলেন, কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি, তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন।’

তখন আরেকজন সাংবাদিক জানতে চান, যদি পদপদবি থাকে, সেক্ষেত্রে? জবাবে উপদেষ্টা জাহের উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের পদপদবি, আসলে যেটা হয় আরকি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এ পদপদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ, যদি ক্রাইটেরিয়া (শর্তাবলি) যা আছে, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়