প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০২২

বুয়েট নেবে একাধিক শিক্ষক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ ও ইনস্টিটিউটে প্রভাষক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম : সহযোগী অধ্যাপক

পদসংখ্যা : ১ (স্থায়ী)

বিভাগ : নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা।

২. পদের নাম : সহযোগী অধ্যাপক

পদসংখ্যা : ২ (স্থায়ী)

বিভাগ : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০ টাকা।

৩. পদের নাম : সহকারী অধ্যাপক

পদসংখ্যা : ২ (১টি স্থায়ী ও ১টি অস্থায়ী)

বিভাগ : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৪. পদের নাম : সহকারী অধ্যাপক

পদসংখ্যা : ১ (অস্থায়ী)

বিভাগ : যন্ত্রকৌশল বিভাগ

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৫. পদের নাম : সহকারী অধ্যাপক

পদসংখ্যা : ১ (অস্থায়ী)

বিভাগ : বস্তু ও ধাতব কৌশল বিভাগ

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৬. পদের নাম : প্রভাষক

পদসংখ্যা : ১ (অস্থায়ী)

বিভাগ : কেমিকৌশল বিভাগ

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৭. পদের নাম : প্রভাষক

পদসংখ্যা : ১ (অস্থায়ী)

ইনস্টিটিউট : ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদন যেভাবে : বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। বুয়েটের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে- https://regoffice.buet.ac.bd/wp-content/uploads/2022/12/Adv_Teacher_04.12.2022.pdf

আবেদন ফি : সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য ১,০০০ টাকা এবং অন্যান্য পদে আবেদনের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ : ২৬ ডিসেম্বর ২০২২।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়