বিনোদন প্রতিবেদক
আড়াই কোটি শ্রোতা উপভোগ করেছেন ‘এ মন আমার পাথরতো নয়’

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্র দেবের কণ্ঠে ‘এ মন আমার পাথরতো নয়’ গানটি প্রকাশিত হয় নব্বই দশকে। সেই সময়ই গানটি সুপারহিট হয়। এটি লিখেছিলেন আহমেদ রিজভী, সুর সঙ্গীত করেছিলেন প্রণব ঘোষ। যেহেতু ক্যাসেটের যুগের গান ছিল এটি, তাই গানটি প্রকাশের পরপরই শ্রোতা দর্শকের মনে বেশ আলোড়ন সৃষ্টি করে। শ্রোতা দর্শকের কাছে আজও এটি প্রিয় এক গান। এর বহুবছর পর যেহেতু ইউটিউবের যুগ এলো সময়ের প্রয়োজনে শুভ্রদেবও তার কণ্ঠের এই জনপ্রিয় গানটি তার ইউটিউব চ্যানেল শুভ্র দেব অফিসিয়াল’-এ ২০২০ সালের ৯ জুন গানটি প্রকাশ করেন। ২০২০ সালে প্রকাশের পর থেকে আজ অবধি গানটি আড়াই কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে শুভ্রদেব বলেন, ‘এ মন আমার পাথর তো নয়- গানটি ইউটিউবে ২৫ পঁচিশ মিলিয়ন পার হয়ে গেল কোনো বুস্টআপ ছাড়াই। আসলে স্যাড সং ভালো কথা ও সুরের গান এখনো মানুষের হৃদয়ের গভীরে বেঁচে আছে এটাই আশার কথা। কিছু মানুষের কথা বলতেই হয়, আমার প্রিয় বন্ধু মানাম আহমেদ কী বোর্ড বাজিয়ে ছিলেন, সেলিম হায়দার ভাই লীড গিটার, ফরিদ ভাই বেস গিটার ও পুলক রিদম প্রোগ্রামিং করেছিলেন। সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আজম বাবু। আহমেদ রিজভী অনেক তরুণ ছিলেন তারই লেখা ছিল আর প্রণব ঘোষ অসাধারণ সুর সৃষ্টি করেছিলেন। সাউ-টেকের বাবুল ভাই আমার প্রি মানুষ। প্রথম ২২ দিনে তখনকার সময় প্রায় ৯৪ হাজার কপি ক্যাসেট বিক্রি হয়েছিল। পরবর্তী কালে মুম্বাইয়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তী দাদা এই গানটি শুনে ‘ভাগ্য দেবতা’ সিনেমার টাইটেল গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখ গান আমাকে দিয়ে গাইয়ে ছিলেন। আমি ছাড়াও আরো যারা এই ছবিতে কণ্ঠ দেন তারা হলেন, অলকা ইয়াকনিগ, উদিত নারায়ণ ও অভিজিৎ। এই গানটি যিনি রিকশা চালান তিনিও জানেন আবার যিনি ডাক্তারী করেন তিনিও জানেন।’
"









































