reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০২৩

টক দই খাওয়ার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে

ছবি : সংগৃহীত

টক দইয়ের গুণের শেষ নেই। দইয়ে রয়েছে কিছু উপকারী ব্যাক্টেরিয়া, যেগুলি শরীরে থাকা কিছু ক্ষতিকর ব্যাক্টেরিয়াকে মেরে ফেলে। সেই সঙ্গে প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। টক দই শরীরের টক্সিন জমতে দেয় না। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও টক দইয়ের জু়ড়ি মেলা ভার। তবে টক দইয়ের সব উপকারিতা পেতে হলে এটি খাওয়ার সময়ও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

রাতে দই খাবেন না:

অনেকেই রাতে খাওয়ার পাতে রায়তা খান। পুষ্টিবিদরা জানাচ্ছেন, রাতে টক দই এড়িয়ে চলাই ভাল। এর ফলে শরীরে মিউকাসের জন্ম হয়। তার ফলে বিভিন্ন সংক্রমণের মূলে থাকে এই ধরনের মিউকাস। এই সংক্রমণের ফলে শ্বাস নিতে সমস্যা হওয়া, নাকের মধ্যে অস্বস্তি, আর্থরাইটিসের ঝুঁকি বাড়ে।

শুধু টক দই খাবেন না:

চিনি না খাওয়ার সিদ্ধান্ত একেবারে ঠিক। কিন্তু দই খাওয়ার ক্ষেত্রে নিয়মে একটু পরিবর্তন আনলে ভাল। শুধু টক দই খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা তেকে যায়। তাই চিনি খেতে না চাইলেও মধু, গুড় মিশিয়ে নিতে পারেন। এ ছাড়া অল্প নুন, গোলমরিচ গুঁড়ো, দারচিনিও মিশিয়ে নিতে পারেন।

রোজ না খাওয়াই ভাল:

টক দই নিঃসন্দেহে স্বাস্থ্যকর। তবে প্রতি দিন দই না খাওয়াই ভাল। এক দিন অন্তর টক দই খাওয়া জরুরি। তাতে ভাল থাকে শরীর। রোজ টক দই খেলে মিউকাস সংক্রমণের আশঙ্কা কমে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টক দই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়