reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০১৬

আইসক্রিমের সেরা ৫ রেসিপি

ষড়ঋতুর দেশ বাংলাদেশে এখন গ্রীষ্মকাল চলছে। প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বাসায় ফিরেও সিলিং ফ্যান কিংবা টেবিল ফ্যানের উপর পুরোপুরি ভরসা করা যাচ্ছে না। গরম থেকে আপনাকে মুক্তি দিতে পারে বাসায় তৈরি আইসক্রিম। খুব সহজেই পারবেন এই ফ্রুটি আইসক্রিম তৈরি করতে। রইল সেরা পাঁচটি রেসিপি।

কিউই ঝাল আইসক্রিম

উপকরণ :

১. পাকা কিউই ফল ৬টি

২. চিনি –এক কাপ

৩. এক টেবিল চামচ চিনি

৪. ডিম-দুইটি

৫. ক্রিম দুই কাপ

৬. গুড়ো মরিচ এক টেবিল চামচ

প্রক্রিয়া : কিউই ফলগুলি ধুয়ে নিন। তারপর চূর্ণ করে তাতে চিনি দিয়ে ফ্রিজে একঘন্টা রেখে দিন। অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তারপর এতে এক কাপ চিনি মিশিয়ে মিহি করে ব্লেন্ড করুন। মিশে গেলে ফ্রিজে রাখা কিউই ফল বের করে একত্রে ব্লেন্ড করুন। পছন্দমতো আকার দিয়ে তা পরিবেশন করুন।

তরমুজ-পুদিনা আইসক্রিম

উপকরণ:

১. ছোট করে কাটা বীজ ছাড়া তরমুজের টুকরো ৬ কাপ

২. আধা কাপ ক্রিম

৩. আধা কাপ দুধ

৪. এক কাপ চিনি

৫. দুই কাপ পুদিনা পাতা বাটা

প্রক্রিয়া : সবগুলি উপাদান একত্রে মিশিয়ে ব্লেন্ড করুন। মিশ্রনটি একদম মিহি হয়ে গেলে একঘন্টা ফ্রিজে রেখে দিন। তারপর পরিবেশন করুন।

আঙ্গুর-কালোজাম আইসক্রিম

উপকরণ :

১. দেড়কাপ হেভী ক্রিম

২. দেড়কাপ দুধ

৩. তি টেবিল চামচ মধু

৪. সোয়া কাপ চিনি

৫. সোয়া কাপ বীজহীন কালো আঙ্গুর

৬. আধাকাপ কালোজাম

৭. এগ ইয়ক

৮. লবণ পরিমাণমত

প্রক্রিয়া : প্রথমে আঙ্গুরগুলি ঝলসে নিন যতক্ষণ না এর জুস বের হচ্ছে। তারপর ক্রিম, দুধ, মধু এবং চিনি মিশিয়ে না ফোটা অবধি অল্প আঁচে জ্বাল দিন। অন্য একটি পাত্রে ডিম এবং চিনি মিশ্রিত করুন। তারপর সবগুলি মিশ্রণ একত্র করে সর্বশেষ মিশ্রণ তৈরির জন্য । অল্প আঁচে রান্না করতে থাকুন যতক্ষণ না মিশ্রণটি মিহি হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেলে ফ্রিজে রেখে পরিবেশন করুন।

আম-পেস্তা আইসক্রিম

উপকরণ :

১.তিনকাপ হেভী ক্রিম

২. আম ২টা

৩. এক টেবিল চামচ ভ্যানিলা

৪. এক কাপ খোসাবিহীন পেস্তাবাদাম

প্রক্রিয়া : আমের খোসা ছাড়িয়ে আঁটি বাদ দিয়ে শাস ছাড়িয়ে নিন। এরপর ক্রিম, ভ্যানিলা চিনিসহকারে ব্লেন্ড করুন। ব্যাস, এরপর ফ্রিজে রেখে পেস্তাবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

স্ট্রবেরি-কলা আইসক্রিম

উপকরণ

১. দুটি খোসা বিহীন কলা

২. আধা কাপ স্ট্রবেরি স্লাইস

৩. দুই টেবিল চামচ উইপিং ক্রিম

৪. আধা টেবিল চামচ ভ্যানিলা

৫. দেড় কাপ চিনি

প্রক্রিয়া : একরাত্রি কলা এবং স্ট্রবেরি স্লাইস ফ্রিজে রেখে দিন। তারপর বের করে ক্রিম, চিনি এবং ভ্যানিলা যোগ করুন। মিহি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। ব্লেন্ডিং শেষে একঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist