০২ অক্টোবর, ২০২৫
শুক্রবার শীলনের শানে রেসালাত কবিতা উৎসব

শিল্প-সাহিত্যের সংগঠন শীলন বাংলাদেশ-এর আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররমের ইসলামী বইমেলা মিলনায়তনে শুক্রবার সকালে শানে রেসালাত (সা. কবিতা উৎসব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে শীলন বাংলাদেশ চেয়ারম্যান মাসউদুল কাদির এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত নবী করিম (সা.)-কে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। কবিরা তাদের নিজেদের স্বরচিত কবিতা পাঠ করবেন। শীলন বাংলাদেশ আয়োজিত শুক্রবার সকালে শানে রেসালাত (সা.) কবিতা উৎসবে কবিতা পড়বেন কবি হাসান আলিম, কবি শাহীন রেজা, কবি মঈন মুরসালিন, কবি মুনীরুল ইসলাম, কবি সুমন রায়হান, কবি জিয়াউল আশরাফ, কবি মালেক মাহমুদ, কবি জালাল খান ইউসুফী, কবি কাজী সিকান্দার, কবি আবুল ফাতাহ কাসেমী প্রমুখ।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































