বিশ্বসেরা সুন্দরী নার্সের সেবা পেতে রোগীর ভিড়!

পেশায় তিনি একজন ডেন্টাল নার্স। নাম নিং চেন। বয়স ২৫ বছর। গোলাপি ইউনিফর্ম পরা তার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
শুধু তাই নয়, তিনি যে ডেন্টাল ক্লিনিকে কাজ করেন তার দরজায় রোগীদের লম্বা লাইন। আবার অনেকেই অসুখের অজুহাত দিয়ে উপস্থিত হচ্ছেন তার চেম্বারে।
কারণ নিং চেন এর হাতের ছোঁয়া পেতে কেউ কেউ আবার বিনা অসুখেও চলে আসছেন ক্লিনিকে। কারণ তিনি নাকি বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নার্স। তবে এমন একটি অদ্ভুত তকমা পেয়ে হেসে ফেলছেন নিং। কেননা তার যে প্রেমিকও রয়েছে।
নিং জানান, আমি বিশ্বাসই করতে পারছি না যে, আমি বিশ্বের সব থেকে সুন্দর আর আবেদনময়ী নার্স। মানুষের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে তাতে আমি অভিভূত।
তবে এই বিষয়টাকে বেশ উপভোগ করছেন তিনি। তবে কাজই তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ।
চলতি বছরের শুরুতে তাইওয়ানের বাসিন্দা নিং চেন সে দেশের ডেন্টিস্ট্রি চেন ড. মিন-এ কাজ শুরু করেন। এরপর থেকেই তাকে দেখতে লোকজনের হুড়োহুড়ি পড়ে যাচ্ছে ওই ক্লিনিকে।
পিডিএসও/তাজ









































