জাপানের কিছু অদ্ভুত ও মজার তথ্য

প্রত্যেক দেশেরই কিছু না কিছু অদ্ভুত ও মজার ঘটনা থাকে। যা শুনে অবাক না হয়ে উপায় থাকে না। জাপান সম্পর্কেও সে রকম কিছু আজব ও মজার ঘটনা আছে এবং এই দেশের কিছু নিয়মনীতি আছে যা বিশ্বের আর কোথাও আছে বলে জানা যায় না। জেনে নেয়া যাক, এই মজার ও অদ্ভুত তথ্যগুলো।
অফিসে ঘুমানো : সাধারণত আমাদের দেশে অফিসে ঘুমানো খুবই খারাপ হিসেবে ধরা হয়। কিন্তু জাপান এর সম্পূর্ণ উল্টো! জাপানে অফিসে ঘুমালে ভাবা হয় ঘুমন্ত ব্যক্তির ওপর কাজের প্রচুর চাপ ছিল। তখন বসের সামনে তার ভাবমূর্তি খারাপ না হয়ে আরও ভালো হয়! তবে বসের সামনে ভালো সাজার ইচ্ছা কিন্তু জাপানিদেরও মাথায় কাজ করে। তাই অনেকে বসের সামনে ঘুমের ভান করে থাকেন। জাপানের এই অদ্ভুত নিয়ম বিশ্বে আলোচিত বিষয়।
পাহাড় : জাপান অনেক উন্নত দেশ। হয়তো ভাবতে পারেন তাদের জমি অনেক উর্বর। যেখানে প্রচুর ফসল ফলে। কিন্তু তা নয়। জাপানে শতকরা ৭০ ভাগ ভূমি হচ্ছে পাহাড়ি। এ ছাড়াও দেশটিতে ২০০-এর মতো আগ্নেয়গিরি রয়েছে!
কমিকস বই : জাপানে মোট প্রকাশিত বইয়ের ২০% হচ্ছে কমিকস বই।
পারমাণবিক বোমা আক্রান্ত দেশ : জাপান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ, যেখানে পারমাণবিক বোমা নামক অমানবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। জাপানের সেই হিরোশিমা এবং নাগাসাকিতে এখনও ফসল ফলে না। বিকলাঙ্গ বাচ্চার জন্ম হয়!
ক্যাপসুল হোটেল : অনেক সময় সমস্যা মোকাবেলায় বা দুশ্চিন্তায় আরামের জন্য একক বিছানায় থাকার প্রবণতা চলে আসে। জাপান এ ধরনের সমস্যা মোকাবিলায় ক্যাপসুল হোটেল তৈরি করে থাকে, যেখানে শুধু একটি বিছানার সমপরিমাণ স্থান রয়েছে। তবে এই ঘরে ওয়াইফাই সুবিধা রয়েছে। আরেকটি কথা, এই ক্যাপসুল হোটেল শুধু ছেলেদের জন্য তৈরি করা হয়।
ছাত্র-শিক্ষক ক্লাস পরিষ্কার করে : আমাদের দেশে কি কখনো এটা কল্পনা করা যায়? হাতে ধুলাবালি লাগবে তো! কিন্তু জাপানে ছাত্র-শিক্ষক একই সঙ্গে ক্লাসরুম পরিষ্কার করে।
পিডিএসও/হেলাল









































