রাশিদা খাতুন

  ১০ মার্চ, ২০২৬

লোপার ঈদ কালেকশনে যা থাকছে

রেগুলার ওয়্যার নিয়ে কাজ করে ‘সুতলি’। এই ব্রান্ডের স্বত্বাধিকারী রিফাত আনোয়ার লোপা শুরু থেকেই ‘কলমকারি’ফেব্রিক নিয়ে কাজ করছেন তিনি। বলতে গেলে এটিই সুতলি’র সিগনেচার ফেব্রিক। এর সঙ্গে আছে দেশীয় হ্যান্ডলুম, রেমি কটন, কর্ডোরি কটনতো আছেই। পোশাকের জমিনে নকশা ফুটিয়ে তোলার জন্য স্ক্রিন প্রিন্ট, ব্লক, প্যাচওয়ার্ক, অ্যাম্ব্রয়ডারির কাজ করে থাকে সুতলি। ফেব্রিক একই রেখে ঈদ পোশাকে এসেছে নকশায় আর কাটে এসেছে নতুনত্ব। পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে

উৎসবের ভাইব।

রিফাত আনোয়ার লোপা বলেন, এবার ঈদ কালেকশনে থাকছে সিঙ্গেল কুর্তি, কুর্তি প্যান্ট সেট, থ্রিপিস, পাঞ্জাবি, টপস ও শার্ট। ঈদ সামনে রেখে নতুন প্রজেক্ট হিসেবে আছে- লিনেন মিক্সড রেমি

কটন কুর্তি আর জুট মিক্সড রেমি প্যান্টের মিশেলে স্টিচড

টু-পিস সেট।

সুতলির ঈদ পোশাকে কুর্তির সামনে আর পিছনে প্লেট দেওয়া হয়েছে। আর কুর্তির শোল্ডার, স্লিভ, ব্যাক সাইড, প্যান্টে অ্যামব্রয়ডারি কাজ করা হয়েছে। সুতলির এবারের একটি প্রজেক্ট ‘সুন্দরি কমলা’। এই প্রজেক্টে কুর্তি, প্যান্ট ও ওড়না থাকছে। ম্যাট কমলা আড়ং সেল্ফ ডিজাইন কটন কুর্তির বুকে এমব্রয়ডারি, সামনে, স্লিভ আর পিঠে ব্লক প্যানেল, কুর্তির ডানে একটা পকেট। সুপার স্লাব স্ক্রিনপ্রিন্টের প্যান্ট, ডাবল পকেট আর টাইডাই ওড়না; এই হলো সুন্দরি

কমলার বৈশিষ্ট্য।

আরো থাকছে ‘কুন্তল’। এই প্রজেক্টে কর্ডোরয় কটন ফেব্রিক্সের কুর্তিতে ডাবল পকেট, স্লিভ, গলার প্লেটে এমব্রয়ডারি করা হয়েছে। আরো কিছু কুর্তি এনেছে সুতলি। এ ছাড়াও আছে সিঙ্গেল কুর্তি।

জানতে চেয়েছিল, ঈদের দিন কেমন পোশাক পরবেন সুতলির স্বত্বাধিকারী?- রিফাত আনোয়ার লোপা বলেন, ‘ঈদের দিনের পোশাকে আমি সুতলিকেই বেছে নেই। এবার সুন্দরী কমলা থ্রি-পিসটা পরবো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়