reporterঅনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর, ২০১৬

যেভাবে চিনবেন ফেসবুক ফেক আইডি

ফেসবুকে নকল প্রোফাইল খুলে নিজেদের নাম পরিচয় বদলে নানা ধরনের প্রতারণা বা অপরাধ করছেন অনেকেই। এই ফাঁদে পা দেওয়ার সংখ্যাও কম নয়। অথচ ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে ব্যক্তিগত তথ্য ছাড়াও থাকে তার ও প্রিয়জনদের ছবি। বন্ধুর ছদ্মবেশে কেউ সেই প্রোফাইলে ঢুকে পড়ে সেই তথ্য ও ছবি ব্যবহার করে ওই ব্যক্তিকে হেনস্থার মুখে ফেলে দিতেই পারে। ফলে নিজের জীবনে অনেকেরই আসতে পারে বিপর্যয়। মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে শনাক্ত করা যাবে ফেসবুকের প্রোফাইল আসল না কি ফেক।

ফেসবুকের ভুয়া প্রোফাইল শনাক্ত করার কিছু সহজ উপায় আছে। আসুন জেনে নেয়া যাক ফেসবুকে ভুয়া প্রোফাইল শনাক্ত করার সহজ কিছু উপায় :

* সাধারণভাবে ফেক প্রোফাইলে ব্যবহার করা হয় কোনো সেলেব্রিটি কিংবা নানা প্রাকৃতিক দৃশ্যের ছবি। সাধারণভাবে বলা যেতে পারে, যে সমস্ত প্রোফাইলের প্রোফাইল পিকচার অ্যালবামে একটি নিজস্ব ছবি থাকে না, সেগুলোকে সন্দেহের চোখে দেখা যেতেই পারে।

* ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে লক্ষ্য রাখুন প্রোফাইল মালিকের স্কুল, কলেজ কিংবা অফিসের নামের দিকে। ফেক প্রোফাইলের মালিকরা সাধারণত এই সমস্ত তথ্যগুলো এড়িয়ে যায়। খেয়াল করুন, সন্দেহভাজন প্রোফাইলের মালিকের সঙ্গে তার সহপাঠী বা সহকর্মীদের কোনো ছবি আছে কি না।

* টাইমলাইনে গিয়ে পোস্টগুলো খেয়াল করুন। তাতে কারা কমেন্ট করছেন, সেটাও লক্ষ্য রাখুন। তাদের প্রোফাইল কতটা বিশ্বাসযোগ্য সেটাও যাচাই করে নিন। তাদের সঙ্গে প্রোফাইলের মালিকের কেমন সম্পর্ক বা তারা কী সুবাদে একে অপরকে চেনেন, সেটা বোঝার চেষ্টা করুন।

* সন্দেহজনক মনে হলেই, ওই ‌প্রোফাইলের মালিকের সঙ্গে যারা ‘‌মিউচুয়াল ফ্রেন্ড’‌ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রশ্ন করুন কেউ এই প্রোফাইলের মালিককে ব্যক্তিগতভাবে চেনেন কি না। না চিনলে গন্ধটা সত্যিই সন্দেহজনক।

* যদি সন্দেহভাজন প্রোফাইলটির প্রোফাইল পিকচার কোনো তারকার না হয়ে অন্য কোনো সাধারণ ব্যক্তির হলে SPAMfighter Facebook page-‌এর শরণাপণ্ন হওয়া উচিত। সেখানে গিয়ে প্রোফাইলটির ব্যাপারে রিপোর্ট করুন।

* এছাড়া গুগল ইমেজ সার্চেরও সাহায্য নেয়া যেতে পারে। সেক্ষেত্রে সন্দেহভাজন প্রোফাইলের প্রোফাইল পিকচারটি ডাউনলোড করে গুগল সার্চ করতে হবে। যদি অন্য কারো সঙ্গে মিলে যায়, তাহলে তৎক্ষণাৎ ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করে দিতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যেভাবে চিনবেন,ফেসবুক ফেক আইডি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist